মেহেরপুর নিউজ:
আমের জেলা হিসেবে খ্যাত মেহেরপুর জেলায় এবার আমের বাম্পার ফলন হলেও অনাবৃষ্টির কারণে আমের আকার ছোট হয়েছে। এরই মাঝে মেহেরপুর জেলার আম ভাঙ্গতে শুরু করেছে।
মেহেরপুর জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রামে ২ হাজার ৩৫০ হেক্টর জমিতে ছোট বড় আমের বাগান রয়েছে। মেহেরপুর জেলার বিখ্যাত আম বোম্বাই, হিমসাগর এবং নেংড়ারা সঙ্গে রয়েছে ফজলি, রুপালি সহ বিভিন্ন প্রজাতির আম। সহকারী নিয়ম মেনে আমবাগানের মালিকরা আম ভাঙতে শুরু করে দিয়েছেন এরই মাঝে।
মেহেরপুর জেলার বিভিন্ন আম বাগানে ঘুরে দেখা গেছে বাগান মালিকরা আমের ভালো দাম পেতে আম ভাঙ্গার কাজ শুরু করে দিয়েছে। আঁটি আমের সাথে বোম্বাই আম ভাঙ্গার কাজ চলছে পুরোদমে। চলতি মৌসুমে প্রতিটি আমবাগানে প্রচুর পরিমাণ মুকুল আসার পর অনাবৃষ্টির কারণে এবারের আমের আকারে অনেক ছোট হলেও আমের স্বাদ আগের মতোই রয়ে গেছে। আমবাগান গুলো ঘুরে দেখা গেছে বাগান মালিকরা এখন ব্যস্ত আম ভেঙে ঢাকা, চট্রগ্রাম, সিলেট, বরিশাল পাঠানোর জন্য ব্যতিব্যস্ত। আমের বাম্পার ফলনের পাশাপাশি দামও ভালো পাচ্ছে বলে চাষীরা জানিয়েছেন।