বর্তমান পরিপ্রেক্ষিত

আরিফুল ইসলাম লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 23, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা নবগঠিত বাড়াদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  সন্ধ্যার দিকে সদর উপজেলার নবগঠিত বাড়াদী ইউনিয়নের নতুন দরবেশপুর (মাদ্রাসা পাড়া) গ্রামে নির্বাচনী আলোচনা অনুষ্ঠিত হয়। বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম লিটন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।