মেহেরপুর নিউজ:
২০২৩ সালের স্লিপের অর্থায়নে মেহেরপুর সদর উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে টিফিন বাক্স বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরের দিকে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনাযাতনে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়। আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রীস আলীর সভাপতিত্বে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কমর উদ্দিন।