বর্তমান পরিপ্রেক্ষিত

আলহাজ আশকার আলীর বড়ভাই হাজী আকবর আলী ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

January 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আশকার আলীর বড়ভাই হাজী আকবর আলী ইন্তেকাল করেছেন (ইন্না —— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সোমবার সকালে তার নিজ গ্রাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন । মরহুম আকবর আলীর ২ছেলে ১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে । বাদ জোহর গোপাল নগর জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের বড় ছোট ভাই আলহাজ্ব আসকার আলী জানিয়েছেন।