মেহেরপুর নিউজঃ মেহেরপুরে আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম এবং জেলা পাট কর্মকর্তা হারুনুর রশিদ।
এর আগে জাতীয় পাট দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ করে।
র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, জেলা পাট কর্মকর্তা হারুনুর রশিদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্তামুল হক, উপজেলা পাট কর্মকর্তা ইমান আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।