বর্তমান পরিপ্রেক্ষিত

আল-আমিন হোসেনের গণসংযোগ কর্মসূচি অব্যাহত

By মেহেরপুর নিউজ

January 29, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন তার গণসংযোগ কর্মসূচি অব্যাহত রেখেছেন। শুক্রবার বিকালের দিকে আল-আমিন হোসেন মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আল-আমিন হোসেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে সকলের দোয়া কামনা করেন।