বর্তমান পরিপ্রেক্ষিত

আল-হেরা আইডিয়াল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

By Meherpur News

February 09, 2026

মেহেরপুর নিউজ : মেহেরপুর আল-হেরা আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে আল-হেরা আইডিয়াল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আব্দুস সালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হেরা আইডিয়াল মাদ্রাসার উপদেষ্টা মাওলানা তাজ উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন, সোহেল রানা ডলার, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম এবং বুড়িপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল-হেরা আইডিয়াল মাদ্রাসার সুপার সোহেল রানা।

বক্তব্য শেষে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।