বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুরের আঞ্জুমান খাতুন প্রায় তিন সপ্তাহ যাবৎ নিখোঁজ

By মেহেরপুর নিউজ

June 01, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা আঞ্জুমান খাতুন (১৯) প্রায় তিন সপ্তাহ যাবৎ নিখোঁজ রয়েছেন। আঞ্জুমান মেহেরপুর সদর উপজেলা আশরাফুর গ্রামের আলী হোসেনের মেয়ে। এবং একই গ্রামের প্রবাসী আশিকের স্ত্রী।

আঞ্জুমান আরার মা এলিনা খাতুন জানান মে মাসের ৭ তারিখে আমার মেয়ে তার নানা শ্বশুর মেহেরপুর শহরের আসার জন্য শশুর বাড়ি আশরাফপুর গ্রাম থেকে বের হয়।এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। ওই ঘটনার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগ করেও তার কোন হদিস পাওয়া যাচ্ছে না।এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।