বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুরে অগ্নিকাণ্ডে ছাগলের মৃত্যু

By মেহেরপুর নিউজ

March 17, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে একটি অগ্নিকাণ্ডে ছাগলের মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে আশরাফপুর গ্রামের ওয়ারেচ আলীর ছেলে রবিউল ইসলামের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূচনা হলে আগুন পরে পার্শ্ববর্তী ঘরে উপর লেগে যায়। এসময় গোয়াল ঘরে একটি ছাগলের মৃত্যু হয় দুটি ছাগল আহত হয়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু পুড়ে যায়। ঘটনার পরপরই এলাকাবাসী আগুনের আয়ত্তে আনার আগেই কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় বলে জানা গেছে।