মেহেরপুর নিউজ:
আগামীকাল শনিবারের আওয়ামী লীগের সমাবেশকে সফল করতে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর বিদ্যালয় মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভা আশরাফপুর গ্রামের আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপতিত্বে কর্মীসভায় আশরাফপুর গ্রামের আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । সভায় আগামী কালকের সভাকে সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।