বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুরে এডভোকেট ইয়ারুল ইসলামের গণসংযোগ

By মেহেরপুর নিউজ

August 27, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে গণসংযোগ করেছেন।

শনিবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলার আমদাহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে গণসংযোগ করেন। এ সময় অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। আশরাফপুর গ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।