বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুরে প্রীতি ফুটবল খেলার আয়োজন

By মেহেরপুর নিউজ

August 20, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফপুর মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত আশরাফপুর জন কল্যাণ ক্লাব ও টেংরামারী ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় আশরাফপুর জনকল্যাণ ক্লাব জয়লাভ করে। খেলায় আশরাফপুর জনকল্যাণ ক্লাব ৫-৩ গোলে টেংরামারি একাদশকে পরাজিত করে। খেলায় আশরাফপুরের পক্ষে শিমুল ৩ টি , রকি ও ইব্রাহিম ১টি করে গোল করেন। টেংরামারীর পক্ষে তুফান, আকাশ ও সাগর ১টি করে গোল করেন।