বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুরে মরহুম ছহিউদ্দিন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালপুর ভাই ভাই ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

July 06, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফপুর মাঠে অনুষ্ঠিত মরহুম ছহিউদ্দিন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালপুর ভাই ভাই ক্লাব জয়লাভ করেছে।

শনিবার অনুষ্ঠিত খেলায় গোপালপুর গোপালপুর ভাই ভাই ক্লাব ৭-১ গোলের বড় ব্যবধানে শিবপুর ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় প্রথমার্ধের ১৬ মিনিটের সময় মিরাজ দলের পক্ষে গোল করে দলকে এগিয়ে নেন। ২১ মিনিটের রুম্মান গোল করে গোল গোলের ব্যবধান দ্বিগুণে পরিণত করেন। ২৬ মিনিটে বেলাল এবং ৪৪ মিনিটে মিল্টন গোল করে প্রথমার্ধে চার গোলে এগিয়ে যাই গোপালপুর ভাই ভাই ক্লাব। প্রথমার্ধের ৩৮ মিনিটে পেনাল্টির সাহায্যে শোভন গোল করে গোলের ব্যবধান কমান।

দ্বিতীয়ার্ধে মিল্টন রুম্মান এবং খালিদ আরও একটি গোল করে শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। এর আগে গোপালপুর ভাই ভাই ক্লাবের হাবিবুল্লাহ আহত হয়ে মাঠ ছাড়েন। এবং দ্বিতীয়ার্ধের ২১ মিনিটে শিবপুরের ইকমানকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়া হয়। খেলায় বিজয়ী দলের রুম্মান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেয়া হয়।মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন। এর আগে খেলা শুরু হওয়ার প্রাক্কালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি হন।