বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুরে মরহুম ছহিউদ্দিন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে থেকে বহিষ্কার

By মেহেরপুর নিউজ

August 03, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফপুর মাঠে অনুষ্ঠিত মরহুম ছহিউদ্দিন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে থেকে বহিষ্কার করাই সংবাদ সম্মেলন করেছে মেহেরপুরে মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় মিশন ক্লাব।

শনিবার রাতে কোমরপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজয় নিশান ক্লাবের সভাপতি আবুল বাশার বিশ্বাসের সভাপতিত্ব সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দলের কোচ সানোয়ার হোসেন সেন্টু। লিখিত বক্তব্যে বলেন ,খেলায় আমরা ১-০ গোলে এগিয়ে থাকার পরও মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে খেলা পরিত্যাক্ত হয়। এবং আমাদের কোন লিখিত পত্র না দিয়ে মৌখিকভাবে ৭০ হাজার টাকা এবং ১-০ গোলে এগিগে রেখে খেলা পুনরায় শুরু করার ব্যাপারে জানান। আমরা তাতে রাজি না হওয়ায় আমাদের এবং আমাদের প্রতিপক্ষ দলকে বহিষ্কার করে অন্য দুটি দলকে সেমিফাইনালে খেলার আমন্ত্রণ জানানো হয়। যা টুর্নামেন্টের ৮ নং ও ৯ নং ধারা লঙ্ঘিত হয়।

সংবাদ সম্মেলনে বিজয় নিশান ক্লাবকে ফাইনালে খেলার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সাংবাদিক সম্মেলন অন্যদের মধ্যে মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুদ্দিন ময়না, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ বল্টু, কমিটির সদস্য মাদার আলী, ফেরদৌস আলী, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেব, মফিজুর রহমান মফিজ, আরিফুল ইসলাম মিলন, সানোয়ার হোসেন সেন্টু, আনিসুর রহমান টিপু, আব্দুল মাবুদ, সাবেকিউবে সদস্য সানাউল হোসেন, আজিজুল ইসলাম, বিল্লাল হোসেন, তুয়াজ আলী, সোনা গাইন, আরিফুল ইসলাম মিঠু, ইউনুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।