বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 26, 2022

মেহেরপুর নিউজ:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার সকালে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদসভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তৌফিক-ই-এলাহী, মহাসিন আলী, ফজলুল হক, কাজিম উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমূখ।