খেলাধুলা

আশরাফপুর গোল্ডকাপ ফুটবল বাগোয়ান জাগ্রত ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

August 31, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যান ক্লাবের উদ্যোগে আশরাফপুর গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের খেলায় মুজিবনগর উপজেলার বাগোয়ান জাগ্রত ক্লাব জয়লাভ করেছে।

আজ শনিবার বিকালে আশরাফপুর স্কুল মাঠে অনুষ্ঠিত  খেলায় বাগোয়ান জাগ্রত ক্লাব ৫-০ গোলে গাংনী উপজেলার শাহারবাটি ইয়থ  ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে  মাবুদের হ্যাট্রিক ও ইমরুজ্জামান এবং রিমন ১টি করে গোল করেন্।