বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 16, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফপুর মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার স্বাগতিক আশরাফপুর জনকল্যাণ ক্লাব ও ঝাউবাড়িয়ার মধ্যে এ প্রীতি ফুটবল খেলার অনুষ্ঠিত হয়। খেলায় স্বাগতিক আশরাফপুর জনকল্যাণ ক্লাব ২-১ গোলে জয় লাভ করে। খেলায় আশরাফপুরের পক্ষে শিমুল দুটি গোল করেন। এবং ঝাওবাড়িয়ার পক্ষে সাব্বির ১টি গোল করেন।