বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 17, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফপুর মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার স্বাগতিক আশরাফপুর জনকল্যাণ ক্লাব ও মদনাডাঙ্গার মধ্যে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় স্বাগতিক আশরাফপুর জনকল্যাণ ক্লাব ও মদনাডাঙ্গা একাদশের মধ্যকার খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। খেলায় আশরাফপুরের পক্ষে শিমুল মদনাডাঙ্গার পক্ষে শাকিল ১টি গোল করেন।