মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ও শহীদ বেদীতে পুষ্পের অর্পণ করা হয়েছে। রবিবার দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশরাফুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এর আগে শহীদ বেদীতে পুষ্প মাল্য রোপন করা হয়।