বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

November 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দীন, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।