বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন

By মেহেরপুর নিউজ

October 18, 2022

মেহেরপুর নিউজ:

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনটি পালন করা হয়। শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর মধ্যে দিয়ে দিনটির সূচনা করা হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক রুহুল আমিন। এদিকে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল জাতীয় দিবস উপলক্ষে সেখানে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।