বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

December 14, 2019

মেহেরপুর নিউজ:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালের দিকে আশরাফুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। আশারাফপুর মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক তাজউদ্দীন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন সহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।