বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফুজ্জামান মেহেরপুর বে-সরকারি মাঃ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত

By মেহেরপুর নিউজ

March 14, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মেহেরপুর সদর উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় মেহেরপুর সদর উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির আলোচনা সভায় আশরাফুজ্জামানকে মেহেরপুর সদর উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়।

মেহেরপুর সদর উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ইদ্রিস আলী চাকরি থেকে অবসর গ্রহণ করাশ সভাপতির পদ শূন্য হয়ে যায়। আলোচনা সভায় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান। প্রধান শিক্ষক সাহারুল ইসলাম, শফিকুল ইসলাম, শাজাহান আলী, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।