বর্তমান পরিপ্রেক্ষিত

আশ্রয়ন প্রকল্পের পুরুষ ও নারীদের ব্লাক বেঙ্গল ছাগল প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 19, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্দ্যোগে আশ্রয়ন প্রকল্পের পুরুষ ও নারী এবং দরিদ্র চাষীদের দেশীয় প্রজাতির ব্লাক বেঙ্গল ছাগল ও উন্নত প্রজাতীর গাড়ল ভেড়া পালন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দেশীয় প্রজাতির ব্লাক বেঙ্গল ছাগল ও উন্নত প্রজাতীর গাড়ল ভেড়া পালন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসেম লতিফুল নেছা লতা।