মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বাড়াদী ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষ্যে জনমত তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজার এলাকায় সাধারণ মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও নবগঠিত বারাদী ইউনিয়নের চেয়ারম্যান পার্থী মোমিনুল ইসলাম মোমিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মোমিনুল ইসলাম সকলের কাছ থেকে দোয়া কামনা করেন।