বর্তমান পরিপ্রেক্ষিত

আসন্ন এসএসসি এইচএসসিসহ সমমান পরীক্ষা প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

October 25, 2022

মেহেরপুর নিউজ:

আসন্ন এসএসসি এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিএম এবং আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ,মেহেরপুর সহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গান সভায় উপস্থিত ছিলেন।