মেহেরপুর নিউজ:
আসন্ন শারদীয় দুর্গপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুঃ তানভীর হাসান রুমান,জেলা আনসার কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, পিপি পল্লব ভট্টাচার্য, আর ডিসি রনি খাতুন, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক এজিএম সিরাজুম মনির,জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সনজিত বাপ্পি পাল, সদস্য সচিব অশোক চন্দ্র বিশ্বাস,মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস,শাশ্বত নিপ্পন চক্রবর্তী, নায়েব বাড়ি পূজা মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা, হরিসভা মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বিশ্বাস, হরিজন বালক পূজা মন্দিরের সভাপতি মিঠু বাসফোড় সহজ জেলা সকল পূজা মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।