বর্তমান পরিপ্রেক্ষিত

আসামিদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না-জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

December 18, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গণি বলেছেন, জেলখানায় আটক আসামিদের সঙ্গে কোনো রকম খারাপ আচরণ করা যাবে না।

তিনি আরও বলেন, তাদের ভালো আচরণ করে তাদের ভালো হওয়ার সুযোগ দিতে হবে। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বুধবার সকালে মেহেরপুর জেলখানা পরিদর্শনকালে একথা বলেন।

এর আগে জেলা প্রশাসক সেখানে পৌঁছালে জেল পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক সালাম গ্রহণ করেন। জেলার মোঃ শরিফুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।