মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর:
মেহেরপুরের মুজিবনগরের গৌরিনগরে জামায়াত-শিবিরের সাখে পুলিশের সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে এবং ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান ও অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম।
ডিআইজি মনিরুজ্জামান মেহেরপুরে পৌছানোর পর তিনি প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে যান। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের সাথে মেহেরপুর আইনশঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় আংশগ্রহন করেন। এ সময় সেখানে মেহেরপুর পুলিশ সুপার একে এম নাহিদুজ্জামান,ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।