বর্তমান পরিপ্রেক্ষিত

আহদহ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টোকনের পথসভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 13, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আহদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আমদাহ ইউনিয়নের আশরাফপুর মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন,মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সামাদ বাবলু বিশ্বাস,আব্দুল মান্নান,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক ও বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ,ম হারুন ইমতিয়াজ-বিন জুয়েল,খন্দকার আব্দুল মতিন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য শামীমারা হীরা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা মোছাঃ লাভলী ইয়াসমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী সহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আল মামুন রাসেল, আলিমুদ্দিন,কাজী হাবিব প্রমূখ।