বর্তমান পরিপ্রেক্ষিত

আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

By মেহেরপুর নিউজ

February 08, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে আহম্মদ আলি ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলা আমদাহ গ্রামে আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও আহাম্মদ আলী ফাউন্ডেশন এর চেয়ারম্যান, তানভীর আহমেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ড মিডিলসেক্স বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডঃ সানোয়ার চৌধুরী।

রাহিনুজ্জামান পলেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়ার সেগী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডঃ ফারদিন ইসলাম, র‍্যাব ৮ এর ডিআইজি ব্যারিস্টার আতিকা ইসলাম, খুলনা বিভাগীয় ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম প্রমূখ।