বর্তমান পরিপ্রেক্ষিত

আ্যাওয়াড পাওয়া সাংবাদিককে গাংনী প্রেসক্লাবের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

December 20, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

অ্যাওয়াড পাওয়া যমুনা টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি রামিজ আহসানকে গাংনী প্রেসক্লাবের আয়োজনে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। রোববার দুপুরে গাংনী প্রেসক্লাবে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে গাংনী প্রেসক্লাবের সভাপতি জাতীয় দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রমজান আলীর সভাপতিত্বে উপস্তিত ছিলেন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইটিভি ও দৈনিক বণিকবার্তার জেলা প্রতিনিধি মাহাবুব আলম, গাংনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিজয়টিভি ও সময়ের আলো জেলা প্রতিনিধি তৌহিদ উদদৌলা রেজা, প্রেসক্লাবের সদস্য বাংলাটিভি ও মানবজমিনের জেলা প্রতিনিধি আক্তারুজামান আক্তার, সারাবাংলা ও লাখোকন্ঠের জেলা প্রতিনিধি এসএম রফিকুল আলম বকুল ও মেহেরপুর নিউজ ও মাঠিরডাক প্রতিনিধি তোফায়েল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, সাংবাদিকতায় বিশেষ অবদান এবং কৃষিখাত ও প্রতিবন্ধীদের সমস্যা সম্ভবনা নিয়ে প্রতিবেদনের জন্য গত শনিবার ঢাকায় তথ্য মন্ত্রী হাসান মাহমুদ এ পুরস্কার প্রদান করেন।