মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক সদস্যরা পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।