মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউর রহমান নান্নুর পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুরে এ পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল গাইনের সভাপতিত্বে, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামের পেরেশানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল রহমান নান্নু, জাদুখালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান টিপু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বল্টু,আব্দুল হামিদ প্রমূখ।