বর্তমান পরিপ্রেক্ষিত

ইউপি নির্বাচনের প্রার্থী কমলের সংবর্ধনায় জনতার ঢল

By মেহেরপুর নিউজ

October 10, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী ১১ নভেম্বর। ৪ নং বামন্দী ইউনিয়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্ধারণ করা হয়েছে বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমলকে।

শনিবার রাতে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এদিকে রবিবার বিকেলে তাকে ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে।

এসময় বামন্দীবাসী ও দলীয় নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত ওবায়দুর রহমান কমল উপস্থিত সকলের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।

আমি প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য সবার দোয়া, ভালবাসা আর সার্বিক সহযোগিতা কামনা করছি। পরে হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ নিয়ে একটি মোটরসাইকেল শােভাযাত্রা বামন্দী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত হয় চারদিক।