বর্তমান পরিপ্রেক্ষিত

ইউপি সদস্যর ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার কাজ শুরু

By মেহেরপুর নিউজ

April 22, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ময়ামারী গ্রামের ইউপি সদস্য মিয়ারুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগে একটি সড়ক সংস্কার কাজ শুরু হয়েছ।

জানাগেছে ময়ামারী গ্রাম থেকে গোরস্থান হয়ে মাঠে যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়েছিল। সড়ক সংস্কারের দাবি জানি আসার পরও সড়কের সংস্কার করার কাজে কোন উদ্যোগ গ্রহণ না করায় শেষ পর্যন্ত ইউপি সদস্য মিনারুল ইসলাম নিজের উদ্যোগেই সড়কের সংস্কার কাজে হাত দেন। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে ইউপি সদস্যের এই কাজকে আরও সহজতর করার লক্ষ্যে এলাকাবাসী তাকে সহযোগিতা করছেন।