বর্তমান পরিপ্রেক্ষিত

ইউপি সদস্য আক্তার হোসেনের গণসংযোগ

By মেহেরপুর নিউজ

October 15, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে গণসংযোগ করেছেন ইউপি সদস্য আক্তার হোসেন।

শুক্রবার বিকাল থেকে আক্তার হোসেন শ্যামপুর ইউনিয়নের ক্লাব বাজার থেকে শুরু করে শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি আওয়ামী লীগের পক্ষে সকলকে কাজ করার জন্য আহ্বান জানান।