মেহেরপুর নিউজ:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলা নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে গণসংযোগ করেছেন ইউপি সদস্য আক্তার হোসেন।
মঙ্গলবার দুপুর থেকে আক্তার হোসেন মেহেরপুরের শ্যামপুর ইউনিয়নের নোনাপাড়া, রামনগর সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। আক্তার হোসেন সকল শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।