বর্তমান পরিপ্রেক্ষিত

ইউপি সদস্য আখতার হোসের গণসংযোগ

By মেহেরপুর নিউজ

January 26, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুরের ইউপি সদস্য আখতার হোসেন নবগঠিত মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আখতার হোসেন নবগঠিত শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এসময় আখতার হোসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে সকলের কাছে দোয়া কামনা করেন।