বর্তমান পরিপ্রেক্ষিত

ইউপি সদস্য পদপ্রার্থী নাজমুল হকের মোটরসাইকেল শোভাযাত্রা

By মেহেরপুর নিউজ

November 26, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নির্বাচনে প্রচার প্রচারনার শেষ দিনে ইউপি সদস্য পদপ্রার্থী নাজমুল হক (ফুটবল) এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

শুক্রবার প্রচারণার শেষ দিনে এ মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। নাজমুল হক জুয়েল এর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রাম প্রদক্ষিণ করে।