বর্তমান পরিপ্রেক্ষিত

ইছাখালী ও কামদেবপুরে রাস্তার এইচবিবি করনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 08, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী ও কামদেবপুর গ্রামে এইচবিবি করন রাস্তার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলের দিকে ফিতা কেটে ইছাখালী কামদেবপুর সড়কের এইচবিবি করণ রাস্তার উদ্বোধন করা হয়।

মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কের উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।