মেহেরপুর নিউজ, ০৪ এপ্রিল : ইজি বাইকে লাগানো ক্ষতি কারক সাদা লাইট ভাঙ্গা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকায় বেশ কয়েকটি ইজি বাইকের লাইট ভেঙ্গে ফেলা হয়।
ক্ষতি কারক সাদা লাইট ব্যবহার করায় রাতে পথচারী সহ অন্য গাড়ির চালকদের সমস্যা হওয়ার কারণে দীর্ঘ দিন যাবত ইজি বাইকের সাদা লাইট অপসরণ করার জন্য বিভিন্ন মহল থেকে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে সদর থানার ওসি শাহদারা মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকায় অনেক গুলো ইজি বাইক দাড়িয়ে থাকতে দেখেন, এ সময় তার উপস্থিতিতে ইজি বাইক চালকরা যার যার গাড়ির সাদা লাইট ভেঙ্গে ফেলে।