বর্তমান পরিপ্রেক্ষিত

ইটভাঙ্গা মালিক সমিতির মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

By মেহেরপুর নিউজ

July 18, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণের লক্ষ্যে টোকেন বিতরণ করা হয়েছে।

রবিবার রাতে সদর উপজেলা ইট ভাঙ্গা মালিক সমিতির মিলনায়তনে টোকেন বিতরণের উদ্বোধন করা হয়।সদর উপজেলায় ইটভাঙ্গা মালিক সমিতির সভাপতি বুরহানুল আজিম রিয়াদের সভাপতিত্বে টোকেন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইব্রাহিম শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি রাহিনুজ্জামান পলেন।