অন্যান্য

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মেহেরপুর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 09, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৯ আগস্টঃ

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মেহেরপুর শাখার উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ আগস্ট মেহেরপুর সড়ক ও জনপথ  অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক  খান । সভাপতিত্ব করেন মেহেরপুর শাখার সভাপতি  মোঃ বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মেহেরপুর বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান, বৃহত্তর কুস্টিয়া জোনের সভাপতি নুরুল ইসলাম, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বকুল,বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যারযের সিনিয়র ইন্সট্রাক্টর আবু হোসেন  । সভায় সংগঠনের নানা দিক তুলে ধরে আলোচনা করা হয় ।