মেহেরপুর নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা “মাহে রমজানের ডাক” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে থানাপাড়া মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে “ইফতারের ফজিলত, বরকত ও সময়” শীর্ষক আলোচনা পেশ করেন মেহেরপুর পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হাসানুজ্জামান। তিনি কুরআন ও হাদিসের আলোকে ইফতারের গুরুত্ব, সঠিক সময়ে ইফতার করার তাৎপর্য এবং রমজানের আমল বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আননূর হোসেন। এছাড়াও ইসলামি গজল পরিবেশন করেন মোঃ নাহিদ হোসেন। ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার মাধ্যমে সবাইকে বেশি বেশি ইবাদতে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।