মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুলাই: বিধবা নুরজাহান প্রতিবেশীর কুপ্রস্তাব আর উত্যক্ত করার প্রতিবাদ জানালো আত্মাহুতি দিয়ে। উত্যক্তকারী শরিফুল প্রভাবশালী হওয়ায় আইনগত ব্যবস্থাও নিতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার মতো অভিশপ্ত পথ বেছে নিয়েছেন এ হতভাগী বিধবা। সোমবার বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার পিরতলা গ্রামে। নুরজাহানের ভাই রবিউল ইসলাম জানান, নুরজাহানের স্বামী মারা যাবার পর থেকে দু’সন্তান নিয়ে বসবাস করে আসছিল। স¤প্রতি প্রতিবেশী মৃত আব্দুল আলীর ছেলে শরিফুল ইসলাম নানা ভাবে কুপ্রস্তাব দিত ও উত্যক্ত করতো। শরিফুল প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেনি ও মৌখিক ভাবেও প্রতিবাদ জানাতে পারেনি। গত রোববার শরিফুল নুরজাহানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে শ্লীলতা হানীর হুমকি দিলে নুরজাহান সোমবার বিকেলে ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানারন, এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। আজ মঙ্গলবার নুরজাহানের লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।