খেলাধুলা

ইমরুল কায়েসের সেঞ্চুরি ।। মেহেরপুর নিউজের অভিনন্দন

By মেহেরপুর নিউজ

May 01, 2015

মেহেরপুর নিউজ,০১ মে: মেহেরপুরের কৃতি সন্তান ইমরুল কায়েস পাকিস্তানে বিপক্ষে ১ম টেষ্টের ২য় ইনিংসে সেঞ্চুরি করেছেন। ইমরুল কায়েস অনবদ্য এ সেঞ্চুরি করায় মেহেরপুর নিউজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন। পাকিস্তানের বিপক্ষে খুলনা ষ্টেডিয়ামে ১৮৫ বলের অনবদ্য ইনিংস খেলে নট আউট থেকে ১৩২ রান সংগ্রহ করেন তিনি । এ দিয়ে টেষ্ট ক্রিকেটে তার ৩য় সেঞ্চুরি। একই সাথে তার সতীর্থ তামিম ইকবালও নট আউট থেকে ১৮৩ বলে ১৩৮ রান সংগ্রহ করে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২৭৩ রান। পাকিস্তানের করা ৬২৮ এর জবাবে বাংলাদেশকে এখনো ২৩ রান শোধ করে কত লিড দিতে পারে এখন দেখার বিষয় সেটিই। তবে ক্রিকেট বোদ্ধারা মনে করেন পাকিস্তানের বিশাল রানকে তাড়া করে ইমরুল তামিম ১ম টেষ্টে ড্র এর আশা জাগিয়ে রেখেছে।