মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাব মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। রুবেল একাদশ এবং ডালিম একাদশ এর মধ্যকার খেলায় রুবেল একাদশ জয়লাভ করে। খেলায় রুবেল একাদশ ১-০ গোলে ডালিম একাদশকে পরাজিত করে। প্রথমার্ধে মিলন জয়সূচক গোলটি করেন।
খেলায় মিলন সেরা গোলদাতা,তুহিন শ্রেষ্ঠ খেলোয়াড়, সাহেব সেরা গোলদাতা এবং মাহাফুজ সেরা ডিফেন্সের পুরস্কার লাভ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি সাইদুল ইসলাম, কোষাধাক্ষ নাফিজ উদ্দিন, সদস্য আব্দুল মমিন, জিন্না প্রমুখ।