বর্তমান পরিপ্রেক্ষিত

ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান

By মেহেরপুর নিউজ

April 25, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরের দিকে ইম্প্যাক্ট ফাউন্ডেশন প্রাঙ্গণে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু।