বর্তমান পরিপ্রেক্ষিত

ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

By মেহেরপুর নিউজ

September 14, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর ইম্প্যাক্ট ফাউন্ডেশনের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইম্প্যাক্ট ফাউন্ডেশনের মেহেরপুর প্রোগ্রাম (কর্মসূচী)’র প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে গনমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের মেহেরপুর প্রোগ্রাম (কর্মসূচী)’র প্রশাসক শফিকুল ইসলাম। মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন